আদিমতার হাতছানির সাথে হৃদয় মনের অকৃত্রিম বাসনা , নর নারীর উদ্দাম ভালবাসা অবশেষে ক্লান্তির ছলনা । মাঝখানে হঠাত্ উদ্বেলিত একফোটা বীর্য্যের অনাকাঙ্খিত আগমন মাতৃজঠরে , ইউটেরাইন টিউবে তার অবিশ্রান্ত পথচলা যেন অন্ধকার কোন এক কবরে ! স্বস্তির নিঃশ্বাস ফেলে খুজে পাওয়া ডিম্বানুকে নিষ্পাপ ধর্ষন , জাইগোট সৃষ্টির পর তাকে আবার মাতৃজঠরের গায়ে পূনঃস্থাপন । তারপর ক্রমান্বয়ে বেড়ে ওঠা অবশেষে , নাপাক বীর্য্য থেকে একজন সক্ষম মানুষে ! মাঝখানে পড়ে থাকে অন্ধকার অধ্যায় সম্পূর্নই নির্ভরশীল এক অদৃশ্য ছোয়ায় ।
স্রষ্টার সহায়তায় তারপর গড়ে ওঠে পার্থিব ঘর সংসার তবে অল্প একটু অর্জনেই মানুষের কিসের এত গর্ব অহংকার ?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য N/A
এক কবিতায় বিজ্ঞান (জাইগোট সৃষ্টির পর তাকে আবার/মাতৃজঠরের গায়ে পূনঃস্থাপন ) আর ধর্ম (নাপাক বীর্য্য থেকে একজন সক্ষম মানুষে !) মিলে মিশে একাকার। শেষ স্তবকটা পুরো কবিতার সাথে তেলে-জলে হয়ে গেছে, মানে খুব তাড়াহুড়োয় মেলানোর চেষ্টা মনে হয়েছে।
প্রজাপতি মন
স্রষ্টার সহায়তায় তারপর গড়ে
ওঠে পার্থিব ঘর সংসার
তবে অল্প একটু অর্জনেই মানুষের
কিসের এত গর্ব অহংকার ?
শেষের এই কয়টা লাইনই অনেক ভালো লাগলো।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।